```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই হিঙ্গলগঞ্জে হেলি প্যাডের ট্রায়াল রান

আগামী মঙ্গলবার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশপথে আসবেন হিঙ্গলগঞ্জের কালীতলায়। হেলিকপ্টারে চেপে এসে এই সভায় যোগ দেবেন তিনি। আর তাই কালীতলা ও টাকির মাঠে হেলিকপ্টার নামা ও ওঠার ট্রায়াল করা হল প্রশাসনের তরফে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে গিয়ে হিঙ্গলগঞ্জের কালীতলা পঞ্চায়েত সংলগ্ন মাঠে প্রশাসনিক সভা করার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। কালীতলা মাঠে সভা সেরে তিনি যাবেন টাকিতে। সেখানেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশপথে আসবেন কালীতলায়। হেলিকপ্টারে চেপে এসে এই সভায় যোগ দেবেন তিনি। আর তাই কালীতলা ও টাকির মাঠে প্রশাসনের তরফে হেলিকপ্টার নামা ও ওঠার ট্রায়াল করা হল। শুধু হেলিকপ্টার নামা-ওঠার ট্রায়াল নয়, জেলা প্রশাসনের উদ্যোগে টাকিতে রাস্তা মেরামত থেকে শুরু করে ইছামতী নদীর পাড়ও সাজিয়ে তোলা হচ্ছে নতুনভাবে। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

error: Content is protected !!