প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে ১৬ দফা গাইডলাইন

 আগামী ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট। পরীক্ষা দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। আর সেই পরীক্ষাকে কেন্দ্র করেই ১৬ দফা গাইডলাইন প্রতিটি জেলার জেলাশাসককে এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দফতর। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। গাইডলাইনে এমনটাই উল্লেখ করা হয়েছে।মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতোই প্রাথমিকের টেটেও কার্যত একই নিয়ম কার্যকর থাকবে বলেই উল্লেখ করা হয়েছে গাইডলাইনে। গাইডলাইনে বলা হয়েছে রাজ্যজুড়ে ১৪৫৩টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে প্রাথমিকের টেট। মোট পরীক্ষা দেবে রাজ্য জুড়ে ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মোট আড়াই ঘণ্টার হবে এই পরীক্ষা। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে এক্সটেনশন অফিসার পর্যায়ের আধিকারিকরা থাকবেন পুলিশের। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতই। পরীক্ষা চলাকালীন সময় জেরক্সের দোকানগুলি বন্ধ থাকবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতোই লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। মোবাইল ফোন বা কোনওরকমে ইলেকট্রনিক গেজেট পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিয়ে যেতে পারবেন না। পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। প্রশ্নপত্র পৌঁছনোর আগেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা মোতায়ন করতে হবে। পরীক্ষার দিনে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা রাখতে হবে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা না হয়।

error: Content is protected !!