```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কমনওয়েলথে সোনা জয় পি ভি সিন্ধুর

চোট উপেক্ষা করেই বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের ফাইনালে নেমেছিলেন ৷ সোনা জিতে সম্পূর্ণ হয়েছে তাঁর পদকজয়ের বৃত্ত ৷ কিন্তু গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে পুসারলা ভেঙ্কট সিন্ধুকে ৷ সেই কারণে আগামী ২১ অগস্ট থেকে শুরু হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিতে চলেছেন ভারতীয় শাটলার ৷ বার্মিংহ্যাম গেমসে সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন সিন্ধু ৷ কিন্তু সেই চোট কমনওয়েলথ গেমস সোনাজয়ের পথে কোনওরকম বাধা হয়নি ৷ কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার দিন আটেক আগে বয়ে এল দুঃসংবাদটা ৷ সংবাদসংস্থার খবরে সিলমোহর পড়লে টোকিয়োয় যাচ্ছেন না হায়দরাবাদি শাটলার ৷ ২০১৯ সোনা জয়ের পাশাপাশি বিশ্ব চ্য়াম্পিয়নশিপের মঞ্চে জোড়া রুপো এবং জোড়া ব্রোঞ্জও রয়েছে সিন্ধুর ঝুলিতে ৷ সবমিলিয়ে টুর্নামেন্টে দেশের সবচেয়ে সফল শাটলার হিসেবে সিন্ধুকে আখ্যা দেওয়া হলেও তা নেহাত ভুল কিছু নয় ৷ তাই সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুললে ভারতের একটি নিশ্চিত পদক হাতছাড়া হতে চলেছে বলে মত অনুরাগীদের ৷ সূত্রের খবর, সিন্ধুর গোড়ালির হাড়ে চিড় ধরেছে ৷ যা সারিয়ে উঠতে অক্টোবরের মাঝামাঝি হয়ে যাবে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সিন্ধুর নাম প্রত্যাহারের খবরটি নিশ্চিত করেছেন তাঁর বাবা পিভি রমনা ৷ প্রসঙ্গত, কানাডার প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে গত সোমবার কমনওয়েলথে পয়লা নম্বর সোনা জিতে নেন পিভি সিন্ধু ৷ গোল্ড মেডেল ম্যাচে মিচেল লি-র বিরুদ্ধে ২০১৯ বিশ্বচ্যাম্পিয়ন জেতেন ২১-১৫, ২১-১৩ ব্যবধানে ৷

error: Content is protected !!