```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কুড়মি সমাজের অবরোধ এবং আন্দোলনের জেরে বাতিল বহু ট্রেন

কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা এবং সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশন কেন্দ্রে পাঠানোর দাবি-সহ একাধিক দাবিতে কুড়মি সমাজের আন্দোলনের জেরে বুধবার সকাল থেকে ভোগান্তির মুখে সাধারণ মানুষ। অবরোধ আন্দোলনের জেরে বুধবার প্রায় ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। বুধবার সকাল থেকে তীর-ধনুক, ধামসা-মাদল নিয়ে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কুড়মি সমাজের মানুষজন। রেল অবরোধ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেলটেকা ও ডহর ছেঁকা’। রেল সূত্রে খবর, কুড়মি সমাজের অবরোধের জেরে ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া-বরবিল জনশতাব্দী, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুপ এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলওয়েতে বাতিল হওয়া একাধিক এক্সপ্রেস, মেমু স্পেশ্যাল ট্রেন রয়েছে।

error: Content is protected !!