```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শেওড়াফুলি-আরামবাগ শাখার নসিবপুর স্টেশনে রেল অবরোধ

ভোরের ট্রেন প্রায় রোজই বাতিল হওয়ায় ও দেরি করায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা ৷ বিক্ষোভে উত্তাল হল নসিবপুর স্টেশন। শুক্রবার ভোর থেকে শেওড়াফুলি-আরামবাগ শাখার নসিবপুর স্টেশনে রেল অবরোধ চলে দীর্ঘক্ষণ। অভিযোগ, ট্রেন চলছে অনিয়মিত, ভোরের দিকে বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকছে । যার জেরে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা কৃষিজাত পণ্য নিয়ে যেতে পারছেন না পাইকারি বাজারে । তার উপর মাধ্যমিক পরীক্ষার দিনও ট্রেন দেরিতে আসায় প্রবল অসুবিধায় পড়তে হয় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের । এই অভিযোগেই শুক্রবার ভোর থেকে যাত্রী বিক্ষোভ শুরু হয় । দীর্ঘক্ষণ চলে রেল অবরোধ । অবরোধের জেরে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে । দুর্ভোগে পড়েন যাত্রীরাও । ঘটনাস্থলে হাজির হয় রেলপুলিশ । পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।

error: Content is protected !!