```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

লক্ষ্মীবারের সকালে সুখবর দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বাড়ছে না রেপো রেট। এপ্রিলের মতোই রেপো রেট  ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাড়ি-গাড়ি সহ বিভিন্ন ঋণে সাধারণ মানুষকে বাড়তি ঋণ গুনতে হবে না। রেপো রেট হলো সেই রেট বা হার, যার ভিত্তিতে দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলিকে ঋণ প্রদান করে। গত বছরের মে মাস থেকে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির দহন জ্বালায় জর্জরিত সাধারণ মানুষের ওপরে ওই সিদ্ধান্ত কিছুটা হলেও মড়ার ওপরে খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল। চলতি বছরের এপ্রিলে রিজার্ভ ব্যাংক-এর মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত এপ্রিল ও মে মাসে খুচরোর মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে দাঁড়ানোর ফলে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পথে হাঁটতে পারে বলে অনেকেরই আশঙ্কা ছিল।

error: Content is protected !!