```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘পুরোটাই রাজনীতি হচ্ছে’, সিবিআই তল্লাশি প্রসঙ্গে মন্তব্য ফিরহাদ হাকিমের

কলকাতা সহ রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভায় চলছে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়েছে সল্টলেকে অবস্থিত রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর- ‘নগরায়ন’-এও। তা নিয়েই মুখ খুললেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ।  বুধবার কলকাতা পুরনিগমের মেয়র বলেন, ‘কিছু না জেনে মন্তব্য করা উচিৎ না। তবে আমরাও গোটা বিষয়টি তদন্ত করে দেখছি’। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘পুরোটাই রাজনীতি হচ্ছে’। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান। বলেন, ‘ত্রাস’ তৈরি করার চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, শেষ কথা বলবে মানুষ।  ১৬টি দলে ভাগ হয়ে রাজ্য জুড়ে তল্লাশি চালাচ্ছেন প্রায় ১০০ আধিকারিক। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ৪০ জনের একটি দল নিজাম প্যালেসে আসে। তারপরেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুরু হয় অভিযান। উত্তর দমদম, দক্ষিণ দমদম, কামারহাটি, নিউ ব্যারাকপুর, কাঁচরাপাড়া, টাকি, বরানগর, হালিশহর, পানিহাটি, টিটাগড়, কৃষ্ণনগর, শান্তিপুর সহ প্রায় ১৪টি পুরসভায় তল্লাশি চলছে। উল্লেখ্য, গত ১৯ মার্চ অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি। ইডি’র দাবি ছিল, নিয়োগ দুর্নীতি হয়েছে পুরনিগম এবং পুরসভাতে। আদালতের নির্দেশে পুরনিয়োগ দুর্নীতির তদন্তভার নেয় সিবিআই। এদিন অয়নের বাড়ি ও অফিসেও তল্লাশি চালায় সিবিআই। 

error: Content is protected !!