```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা

প্রথমবার বিধায়ক হয়েই দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা ৷ বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী পদের শপথ পাঠ করান উপরাজ্যপাল ভিকে সাক্সেনা ৷ দিল্লিতে প্রায় ২৬ বছরেরও বেশি সময় পরে ক্ষমতায় ফিরেছে বিজেপি ৷ ফল ঘোষণার পরও অবশ্য মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন তা নিয়ে জল্পনা ছিল দলের অন্দরে ৷ শেষে বুধবার বিজেপি পরিষদীয় দল সর্বসম্মতিক্রমে রেখা গুপ্তার নামে সিলমোহর দেয় ৷ এরপরই ঐতিহাসিক রামলীলা ময়দানে এদিন শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷ শপথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতারা ৷ এছাড়াও বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রেখা গুপ্তা হলেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!