```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাড়ির সামনে থেকে ব্যারিকেড তুলে নিন, কলকাতা পুলিশকে অনুরোধ অভিষেকের

মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন রাতেই পাড়ি জমাতে পারেন গোয়ায়। কেননা নানা সংবাদমাধ্যমের ভোট ফেরত সমীক্ষা বলছে গোয়াতে এবার ত্রিশঙ্কু বিধানসভা উঠে আসতে পারে নির্বাচনী ফলাফলে। আর সেই সময় সেখানে সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তৃণমূল। সেই প্রেক্ষাপটেই এদিন গোয়া যাচ্ছেন অভিষেক। কিন্তু গোয়া যাওয়ার আগে এদিন তিনি কলকাতা পুলিশকে অনুরোধ করলেন দক্ষিণ কলকাতার কালিঘাটে তাঁর বাড়ি ‘শান্তিনিকেতন বিল্ডিং-এর সামনে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড যেন তুলে নেওয়া হয়। অভিষেকের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের তরফে তাঁর বাড়ির সামনে এই ব্যারিকেড দিয়েছিল পুলিশ। কিন্তু অভিষেক নিজেই চান না, তাঁর নিরাপত্তার জন্য যেন জনসাধারণ এবং যান চলাচলের কোনও অসুবিধা হোক। সেই কারণেই তাঁর বাড়ির সামনে থেকে পুলিশি ব্যারিকেড তুলে নেওয়ার জন্য কলকাতা পুলিশকে অনুরোধ করেছেন অভিষেক। কালীঘাটের হরিশ মুখার্জি রোডে ২৩ পল্লির একেবারে উল্টো দিকেই অভিষেকের বাড়ি। বেশ কয়েক বছর ধরেই তাঁর নিরাপত্তার জন্য ওই রাস্তার অন্তত অর্ধেকটা জু়ড়ে ব্যারিকেড করে রেখেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের একটি ‘কুইক রেসপন্স টিম’ও সেখানে মোতায়েন থাকে সর্বক্ষণের জন্য। ওই ব্যারিকেডের জন্য রাস্তাটি ওই এলাকায় কার্যত অর্ধেক পরিসরের হয়ে যায়। ব্যস্ত সময়ে যান চলাচলের গতিও মন্থর হয়ে পড়ে। তবে অভিষেকের নিরাপত্তার বিষয়টিও কলকাতা পুলিশের নজরে রাখতে হয়। সাংসদ ছাড়াও তিনি শাসক দলের অন্যতম শীর্ষনেতা। ফলে তাঁকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেওয়ার কলকাতা পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে। তবে অভিষেক নিজে ওই বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন বলেই জানা গিয়েছে। যান চলাচলে যাতে বিঘ্ন না-ঘটে এবং সাধারণ মানুষের যাতে চলাফেরা করতে সমস্যা না-হয়, সে কারণে অভিষেক কলকাতা পুলিশকে ওই ব্যারিকেড সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন।

error: Content is protected !!