```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শুরু হল রোড সেফটি উইক ২০২৬, নিরাপদ সড়ক গড়ার বার্তা কলকাতা পুলিশের

কলকাতা পুলিশের উদ্যোগে আজ থেকে শুরু হল ‘রোড সেফটি উইক ২০২৬’। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, IPS। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরাও।৩ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। সড়ক নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং দুর্ঘটনা রোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে সকলকে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সপ্তাহজুড়ে শহরের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হবে সচেতনতামূলক প্রচার, কর্মশালা, প্রদর্শনী এবং ইন্টারঅ্যাকটিভ অনুষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারা বেলুন উড়িয়ে নিরাপদ সড়ক ও দুর্ঘটনামুক্ত ভবিষ্যতের শপথ নেয়। শিশুদের এই অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে ছোটবেলা থেকেই সচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরে।এদিন পুলিশ কমিশনার শহরের বিভিন্ন স্থানে নবনির্মিত বায়ো-টয়লেটেরও ভার্চুয়াল উদ্বোধন করেন। পাশাপাশি আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা, স্মার্ট নজরদারি প্রযুক্তি এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত নতুন সরঞ্জামের একটি প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি।কলকাতা পুলিশের বার্তা, সড়ক নিরাপত্তা শুধু প্রশাসনের নয়, প্রতিটি নাগরিকের যৌথ দায়িত্ব। ট্রাফিক আইন মেনে চলা, গতি নিয়ন্ত্রণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং দায়িত্বশীল আচরণই পারে বহু মূল্যবান প্রাণ বাঁচাতে।

error: Content is protected !!