```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

RSS প্রধান মোহন ভাগবতের কাছে আর জি করের নির্যাতিতার পরিবার, ‘মুখোশ খুলে যাচ্ছে’, বলল তৃণমূল

রবিবার তাঁর জন্মদিনের প্রাক্কালে শনিবার সকালে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে আর জি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের বাবা ও মায়ের সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা। তরুণী চিকিৎসকের পরিবারের বক্তব্য, ন্যায়বিচারের আর্জি জানাতেই সংঘপ্রধানের কাছে গিয়েছেন তাঁরা। আরএসএসের বিবৃতি অনুযায়ী, ভাগবতও নির্যাতিতার পরিবারকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন । যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এই সাক্ষাতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বৃহস্পতিবার দশদিনের বঙ্গ সফরে কলকাতায় এসেছেন ভাগবত। সংঘ সূত্রের খবর, তাঁর কলকাতায় থাকার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন নির্যাতিতার মা-বাবা। একটি বিশেষ সূত্রের মাধ‌্যমে সেই বার্তা যায় সংঘপ্রধানের কাছে। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরই এবিষয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের।” কলকাতায় একটি অনুষ্ঠানেও আরজি কর কাণ্ডের কড়া সমালোচনা করেছিলেন তিনি। নাগপুরে সংঘের সদরদপ্তরে আয়োজিত নবরাত্রির সমাপ্তি অনুষ্ঠানে থেকেও আর জি কর-কাণ্ডে কড়া নিন্দা করতে শোনা গিয়েছিল ভাগবতকে। এদিনও নির্যাতিতার পরিবারের দেখা করার ইচ্ছা শুনে ঠাসা কর্মসূচির মাঝে ভাগবত সময় বের করেন। নিউ টাউনে যেখানে তিনি উঠেছেন, সেখানেই তাঁর সঙ্গে সকাল সোয়া ১১টার সময় দেখা করতে আসে নির্যাতিতার পরিবার। প্রায় আধ ঘণ্টা কথা হয় তাঁদের।

error: Content is protected !!