```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হাওড়ায় কোটি কোটি টাকা উদ্ধার কাণ্ডে ওড়িশা-গুজরাত থেকে গ্রেফতার শৈলেশ পাণ্ডে সহ ৪

হাওড়ায় শিবপুর এবং মন্দিরতলা থেকে টাকা উদ্ধারের ঘটনায় অনুসন্ধানে ইডি। এরপরই শুক্রবার টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার (arrest) করা হয় ৪ জনকে। ধৃতরা হল- শৈলেশ পাণ্ডে, অরবিন্দ পাণ্ডে, রোহিত পাণ্ডে ও তাদের সহকারী। মোট ৪ জনকে দুটি ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, ধৃতদের ওড়িশার রৌরকেল্লা ও গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে ধৃতদের। আজই আদালতে পেশ করা হবে বলেও ইডি সূত্রে খবর। পুলিস সূত্রে খবর, ৩ পাণ্ডে ভাই রৌরকেল্লায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন। এদের সহকারী প্রসেনজিৎ-কেও গ্রেফতার করা হয়েছে গুজরাতের একটি হোটেল থেকে। প্রসঙ্গত, গত সপ্তাহেই হাওড়ার শিবপুর এলাকায় একটি আবাসন থেকে নগদ ৮ কোটি টাকা উদ্ধার করা হয়। শুধু টাকাই নয় উদ্ধার হয় সোনা ও হিরের গয়নাও। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন ধৃতরা।

error: Content is protected !!