```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ডেঙ্গুতে আক্রান্ত সলমন খান, বিগবস থেকে বিরতি অভিনেতার

আলোর উৎসবে শামিল হতে পারছেন না বলিউডের ভাইজান। সম্প্রতি বিগ বস ১৬-এর সঞ্চালক বদলের খবর সামনে এসেছে। জানা গিয়েছে সলমন খানের বদলে বিগ বসের সঞ্চালনা করবেন করন জোহর। এরপর দিওয়ালিতে ভাইজানের যোগ দিতে না পারার খবর প্রকাশ্যে  আসায় অনুরাগীদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে কি এমন হলো ভাইজানের যে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন ভাইজান? জানা গিয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন সলমন খান। তাই কিছুদিনের জন্য বিগ বসের মঞ্চ থেকে বিরতি নিতে হয়েছে ভাইজানকে। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শ মত আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন সলমন। সেই কারণেই দিওয়ালি পার্টির সমস্ত আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন অভিনেতা। ভাইজান ঠিক কবে থেকে ডেঙ্গিতে আক্রান্ত তা জানা যায়নি। হবে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

error: Content is protected !!