```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘে সরবরী মুখার্জি, হিন্দু সমাজের নবজাগরণ নিয়ে ভাস্কর মহারাজের সঙ্গে দীর্ঘ আলোচনা

গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘে মহারাজদের আমন্ত্রণে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করেন বিজেপি নেত্রী সরবরী মুখার্জি। এই সফরে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক যুগ্ম সম্পাদক শ্রী ভাস্কর মহারাজের। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সমাজ ও বর্তমান সময়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।সরবরী মুখার্জি জানান, আলোচনার অন্যতম বিষয় ছিল পশ্চিমবঙ্গে হিন্দু সমাজের নবজাগরণ, সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক মূল্যবোধের সংরক্ষণ এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করা। তিনি বলেন, ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ এবং মানবসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সংঘ যে নিরলসভাবে কাজ করে চলেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।আলোচনায় বর্তমান সামাজিক পরিস্থিতি, যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়া, মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং সমাজে ঐক্যের পরিবেশ বজায় রাখার বিষয়েও মতবিনিময় হয়। সরবরী মুখার্জি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠান সমাজকল্যাণে আরও বড় ভূমিকা পালন করবে।সফর শেষে তিনি মহারাজদের আশীর্বাদ গ্রহণ করেন এবং ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন জনহিতকর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই সাক্ষাৎকে ঘিরে এলাকায়ও বিশেষ আগ্রহ দেখা যায়।

error: Content is protected !!