```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যরাতে মহারাষ্ট্রে ট্রাক ও ট্র্যাভেলার বাস মুখোমুখি সংঘর্ষ, মৃত ১২, আহত ২৩

মধ্যরাতে ভয়াবহ বাস দুর্ঘটনা মহারাষ্ট্রে। ট্রাক ও ট্র্যাভেলার বাস মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ হারালেন ১২ জন। আহত হয়েছেন ২৩ জন। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ছত্রপতি শম্ভজিনগর জেলায়। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিল মিনিবাসটি। বৈজাপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। তাতে ৩৫ জন যাত্রী ছিলেন। বাসের চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন ট্রাকে। তারপরেই উল্টে যায় সেটি। একেবারে দুমড়ে মুচড়ে যায় মিনি বাসটি। বিকট একটা শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন তাঁরা। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ১২ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন মহিলা ও একজন শিশু ছিল। 

error: Content is protected !!