```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিউটাউনে দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী সহ ৩, ক্ষতিগ্রস্থ ৬টি গাড়ি

রবিবার সাতসকালে নিউটাউন পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা । সিগন্যালে একের পর এক গাড়ির ধাক্কা । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাইক আরোহী সহ তিনজন । ক্ষতিগ্রস্থ ৬টি গাড়ি ৷ রেষারেষির জেরে এই দুর্ঘটনা বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা ৷ এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে । আহত বাইক আরোহীকে চিনারপার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনাস্থলে আসে ইকোপার্ক ও নিউটাউন ট্রাফিক পুলিশ ।  জানা গিয়েছে, নিউটাউন পেঁচার মোড়ে সিগনালে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি ৷ তার পিছনে এসে পরপর কয়েকটি গাড়ি সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিউটাউন বিশ্ব বাংলা গেটের দিক থেকে চিনার পার্কের দিকে যেতে একটি পন্যবাহী মিনিডোর গাড়ি সিগনালে দাঁড়িয়ে ছিল ৷ সেই সময় দুটি চার চাকা গাড়ি নিজেদের মধ্যে রেষারেষি করে নিয়ন্ত্রণ হারায় ৷ তারা প্রথমে একটি বাইক আরোহীকে ধাক্কা মারে ৷ এরপর পরপর তিনটি গাড়িতে এসে সজোরে ধাক্কা দেয় ৷ সব মিলিয়ে ছ’টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে । এই ঘটনার জেরে রবিবার সকাল থেকেই নিউটাউন বিশ্ব বাংলা সরণির চিনারপার্ক যাওয়ার রাস্তা বন্ধ করে রাখা হয় । 

error: Content is protected !!