```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘তোমাদের সিনেমা হলে যেতে দেখব বলে সারা রাত জেগেছিলাম’, ফ্যানেদের ধন্যবাদ জানালেন শাহরুখ

ভক্তদের ভালোবাসায় আপ্লুত শাহরুখ। প্রথম শোয়ে ফ্যানেদের সিনেমা হলে যেতে দেখবেন বলে সারা রাত জেগেছিলেন শাহরুখ ৷ ফ্যান ক্লাবের একটি ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে এমনটাই দাবি করলেন বলিউডের বেতাজ-বাদশা ৷ দেশ জুড়ে ভোর সাড়ে পাঁচটায় রীতিমতো পোস্টার নিয়ে তাঁরা হাজির হলেন প্রেক্ষাগৃহের সামনে ফ্যানেররা ৷ এই উন্মাদনা দেখে আপ্লুত শাহরুখও ৷ বৃহস্পতিবার ফ্যান ক্লাবের একটি ভিডিয়ো সকলের জন্য শেয়ার করলেন কিং খান ৷ সেখানে দেখা গিয়েছে মিছিল করে প্রেক্ষাগৃহের দিকে এগোচ্ছেন ফ্যানেরা ৷ তাঁদের হাতে লম্বা একটি ব্যানার ৷ তাতে লেখা ফার্স্ট ডে ফার্স্ট শো ৷ অনুরাগীদের এই ভালোবাসায় অভিভূত শাহরুখ লিখলেন, তোমাদের সকলকে ভালোবাসা ৷ আশা করি এই ছবিটি তোমাদের পছন্দ হবে ৷ আমিও সারারাত জেগেছিলাম তোমাদের প্রেক্ষাগৃহে যেতে দেখ বলে ৷ তোমাদের ধন্যবাদ আর ভালবাসা জানাই ৷ অ্যাটলি কুমারের এই ছবির প্রিভিউ সামনে আসার পর থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল ৷ বিশেষত, ভিলেনের অবতারে কিস্তিমাত করেছিলেন কিং খান ৷ এরপর ট্রেলারেও চেনা মেজাজে ধরা দিয়েছিলেন তিনি ৷ উপরি পাওনা ছিল বেটে হাত লাগানে সে প্যহেলে বাপ সে বাত কর সংলাপ ৷ ব্যাস আর কি চাই? বয়স ৫৮ ছাড়ালেও আজও ফ্যানেদের নাড়ির খবর ভালোই রাখেন তিনি ৷ আরও একবার সেই প্রমান মিলল ৷ বিশ্লেষকদের দাবি, বক্স অফিসেও বেশ ভালোই শুরু করবে ছবিটি ৷ প্রথমই এই ছবির ১০০কোটির ক্লাবেও ঢুকে পড়তে পারে ৷ “

error: Content is protected !!