```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মহাসচিব শাজি প্রভাকরনকে বরখাস্ত

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর মহাসচিব শাজি প্রভাকরণকে ‘বিশ্বাসের ঘাটতি’র কারণে বরখাস্ত করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন এক শীর্ষ কর্তা। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে মঙ্গলবার প্রভাকরণকে বরখাস্তের চিঠি দিয়েছেন। এআইএফএফ-এর সহ-সভাপতি এন এ হারিস সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “প্রভাকরণকে বরখাস্তের চিঠি দিয়েছেন এআইএফএফ সভাপতি। উনি আর এআইএফএফ-এর মহাসচিব নন।” তিনি আরও জানান, ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ এম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। হারিস বলেন, চৌবে এবং প্রভাকরনের মধ্যে ‘বিশ্বাসের ঘাটতি’ দেখা দিয়েছে। এমনকি এআইএফএফ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরাও এই বরখাস্ত সেক্রেটারি জেনারেলের কাজ নিয়ে খুশি নন। 

error: Content is protected !!