```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘পরিবারতন্ত্রই পওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেয়নি’, কংগ্রেসকে খোঁচা মোদির

শরদ পওয়ার কখনও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাননি। আর সেজন্য দায়ী কংগ্রেসের ‘পরিবারতান্ত্রিক রাজনীতি’। এভাবেই কংগ্রেস শিবিরকে তোপ দাগতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গত ৩১ জুলাই থেকে শুরু হয়েছে এনডিএ নেতাদের সঙ্গে মোদির বৈঠক। ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন দফায় সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। আগামী লোকসভা নির্বাচনের আগে জোটের সমস্ত সাংসদদের উদ্দীপ্ত করতেই এই পরিকল্পনা। মঙ্গলবার মহারাষ্ট্রের এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক করেন মোদি। আর সেখানেই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি এক মঞ্চে পাশাপাশি দেখা গিয়েছিল মোদি ও পওয়ারকে। ‘ইন্ডিয়া’ জোট মণিপুর ইস্যু ও অন্যান্য বিষয়ে প্রতিবাদে মুখর হয়েছে মোদি সরকারের বিরুদ্ধে। সংসদে এনেছে অনাস্থা প্রস্তাব। এই পরিস্থিতিতে মোদির সঙ্গে করমর্দন করে এক মঞ্চে পওয়ারের উপস্থিতি ঘিরে অসন্তোষ জমা হয়েছে বিরোধীদের অন্দরে। সেই অসন্তোষকেই যেন আরও খানিক উসকে দিলেন মোদি। তবে পওয়ারকেও তিনি কাঠগড়ায় তুলেছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস ও পওয়ার মিলে বহু প্রতিভাবান মানুষকে উঠে আসতে দেননি স্বজনপোষণ করতে গিয়ে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।এদিন উদ্ধব ঠাকরের শিব সেনা শিবিরের উদ্দেশেও তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বিজেপি জোট ছেড়ে বেরিয়ে আসেনি। মোদির কথায়, ”বিতর্ক কোনও কারণ ছাড়াই জন্ম নেয় না। আমরা কিন্তু সহ্য করেছি। কখনও কখনও অনেক কিছু আমরা নিশ্চিত বলে ধরে নিই। একদিকে ক্ষমতায় থাকব, অন্যদিকে আবার সমালোচনাও (জোটসঙ্গীর) করব… এই দুটো একসঙ্গে কী করে চলতে পারে?”

error: Content is protected !!