```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘নতুন করে দল দাঁড় করাব’, এনসিপিতে ভাঙনের পরে হুঁশিয়ার শারদ পাওয়ারের

ভাইপো অজিত পওয়ার-সহ দলীয় বিধায়কদের একাংশ রবিবারই দলে ভাঙন ধরে মহারাষ্ট্রে সেনা-বিজেপি সরকারে যোগ দিয়েছেন। আর সেই বিদ্রোহের ২৪ ঘন্টার মধ্যেই প্রথমবার প্রকাশ্য সভায় দাঁড়িয়ে নতুন করে দল গঠনের গর্জন ছুড়লেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সোমবার সাতারায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই বি চ্যবনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মরাঠা স্ট্রংম্যান হুঙ্কার ছুড়ে বলেছেন, ‘বিজেপি সব বিরোধী শক্তিকে ধ্বংসলীলায় মেতেছে। কিন্তু এভাবে এনসিপিকে খতম করা যাবে না। নতুন করে আবার দল দাঁড় করাব।’ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওয়াই বি চ্যবনকে বরাবরই নিজের রাজনেতিক গুরু হিসেবে মেনে এসেছেন শরদ পওয়ার। দলে ভাঙন দরার পরে সেই রাজনৈতিক গুরুর জন্মদিন উপলক্ষে নতুন রাজনৈতিক ইনিংস শুরু করলেন ৮২ বছর বয়সী দুঁদে মরাঠা রাজনীতিবিদ। এদিন সাতারার কারাডেতে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর মূর্তিতে মাল্যদান শেষে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে এনসিপি সুপ্রিমো বলেন, ‘আজ থেকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করলাম। কেউ-কেউ দলে বিদ্রোহ ঘোষণা করেছেন। মন্ত্রিত্ব আর ক্ষমতার লোভে দল ভেঙে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। তাদের আসল জায়গা কিছুদিনের মধ্যেই বুঝিয়ে দেব।’

error: Content is protected !!