```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধি

ফের হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধি ৷ বৃহস্পতিবার দিল্লির স্যর গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধিকে। পেটে কোনও সমস্যার কারণে তাঁকে সকাল সাড়ে আটটা নাগাদ ভর্তি করা হয়েছিল ৷ হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “সোনিয়া গান্ধির রুটিন চেক-আপ করা হচ্ছে ৷ এখন তাঁর অবস্থা স্থিতিশীল ৷ তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷” শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷ 2024 সালের ডিসেম্বরে 78 বছরে পা দিয়েছেন সোনিয়া গান্ধির ৷ সেই সময়ও অসুস্থ হয়ে পড়েছিলেন। কর্নাটকে কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগও দিতে পারেননি। গত বছর দুয়েক ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর মিলেছে। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। এর আগে দু’বার কোভিডেও আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেত্রী। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। গত সপ্তাহে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল তাঁকে ৷ সংসদের বাজেট অধিবেশন চলাকালীন রাজ্যসভায় এসেছিলেন সোনিয়া। জনগণনা পরিচালনার ক্ষেত্রে চার বছরের দেরির কথা তুলে ধরে রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি ৷ একই সঙ্গে তিনি এও জানিয়েছিলেন, কেন্দ্র এই বছরও হয়তো জনগণনা পরিচালনা করবে না ৷

error: Content is protected !!