
ইডি দফতরে যাচ্ছেন সোনিয়া গান্ধি, দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের
ন্যাশনাল হেরাল্ড মামলায় টাকা নয়ছয়ের অভিযোগ ওঠায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাক পড়েছে। এদিন বেলা ১১টা নাগাদ দিল্লির ইডি দফতরে তাঁর যাওয়ার কথা রয়েছে। ইতিংধ্যে এআইসিসি দফতরে পৌঁছলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। পাশাপাশি ১০ জনপথ থেকে ইডি দফতর পর্যন্ত সোনিয়াকে সঙ্গ দেবেন তাবড় বিরোধী নেতারা।

