```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অপেক্ষার অবসান, ‘সূর্যবংশী’ মুক্তির দিন প্রকাশ্যে

আজ বলিউড পরিচালক রোহিত শেট্টির জন্মদিন। আর আজকের এই বশেষ দিনেই পরিচালক তাঁর বহুপ্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’ মুক্তির দিন ঘোষণা করলেন। এই ছবির জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছেন দর্শকমহল। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ছবির প্রযোজক করণ জোহরসহ কলাকুশলীরা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন ছবি মুক্তির দিন। জানা যাচ্ছে, আগামী ৩০ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। করণ জোহর তাঁর টুইটারে লেখেন, “অবশেষে শেষ হল প্রতীক্ষা। যেমনটা কথা দিয়েছিলাম সূর্যবংশী বড় পর্দায় মুক্তি পাবে। ঠিক তেমনটাই হচ্ছে। কথা রেখেছি আমরা। আগামী ৩০ এপ্রিলের জন্য তৈরি থাকুন।” রোহিতকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এবং একইসঙ্গে ছবি মুক্তির দিন ঘোষণা করে অক্ষয় কুমারও টুইটারে লেখেন, “রোহিতের সঙ্গে ভাল বন্ডিং হওয়া খুব সহজ আমার জন্য। কেন জানেন? আমাদের দু’জনেরই একটি কমন প্যাশন রয়েছে। তা হল অ্যাকশন। সবাইকে অ্যাকশন-প্যাকড বছরের শুভেচ্ছা।”

https://twitter.com/karanjohar/status/1370953704694710273?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1370953704694710273%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fentertainment%2Fbollywood-news%2Fakshay-kumar-and-katrina-kaifs-sooryavanshi-to-release-on-april-30-aa-rahi-hai-police-338895.html
error: Content is protected !!