```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী

বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কি কারণে সৌরভকে অন্যায্য ভাবে বাদ দেওয়া হল? সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে। আমি অত্যন্ত ব্যথিত। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। ভারতীয় দলের অধিনায়ক ছিল। দেশকে অনেক কিছু দিয়েছে। ওকে এমন অন্যায় ভাবে কেন বাদ দেওয়া হল।’’ একইসঙ্গে তিনি জানিয়ে দেন, প্রধানমন্ত্রী কাছে আর্জি জানাবেন সৌরভকে আইসিসিতে পাঠানো হোক। 

error: Content is protected !!