```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঢাকুরিয়াতে মদের দোকানের কর্মচারীর হাতে খুন খদ্দের, দোকান ভাঙচুর করল উত্তেজিত জনতা

কলকাতায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন। রবিবার ঢাকুরিয়াতে মদের দোকানে বচসা, ১ ব্যক্তিকে নির্মম প্রহার, ঘটনাস্থলেই মৃত্যু হয়। দোকানে ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় লেক থানা সহ কলকাতার পাঁচটি থানা থেকে ও লালবাজার থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। পুলিশ ওই মদের দোকানটির দুই কর্মচারীকে গ্রেফতার করে ।সংগ্রহ করা হয়েছে ওই দোকানের সিসিটিভির ফুটেজ। জানা গিয়েছে,দক্ষিণ কলকাতায় রবিবার দুপুরে মদ কেনা নিয়ে বচসা। সেখান থেকে হাতাহাতি এবং মৃত্যু। রবিবার খাস কলকাতায় এমন ঘটনায় জোর উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, রবিবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় একটি মদের দোকানে এক ক্রেতার সঙ্গে ঝগড়া শুরু হয় দোকানের কর্মীদের। আচমকা ওই ক্রেতাকে টেনে দোকানে ঢুকিয়ে কিল মারতে থাকেন এক কর্মী। মারের চোটে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন ওই যুবক। পরে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুশান্ত মণ্ডল। রবিবার বিকালে এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে বলে খবর। অন্য দিকে, এ নিয়ে ঢাকুরিয়া এলাকায় তুমুল উত্তেজনা শুরু হয়। রাস্তায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।ওই মদের দোকানের সিসিটিভি-তে যে দৃশ্য দেখা গিয়েছে, তা ভয়ঙ্কর। দেখা যাচ্ছে, দোকানের বাইরে তখন এক জনই ক্রেতা। তাঁর সঙ্গে হাত নেড়ে কথা বলতে দেখা যায় মদের দোকানের এক কর্মচারীকে। গড়িয়াহাট রোডের ওই মদের দোকানের সামনে দাঁড়ানো ওই ক্রেতাকে এর পর ঘাড় ধরে দোকানে টেনে আনেন কর্মচারী। শুরু করেন এলোপাথাড়ি মার। মারের চোটে পড়ে গেলে সুশান্তের মাথা ঠুকে দেওয়া হয়।স্থানীয় সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় সুশান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় উত্তেজিত জনতা ওই দোকানে ভাঙচুর চালান। ঢাকুরিয়া ব্রিজ অবরোধ করা হয়। মদের দোকানের সামনেও উপস্থিত হন প্রচুর মানুষ। উত্তেজিত জনতার দাবি, অভিযুক্তকে তাঁরা হাতে পেতে চান।

error: Content is protected !!