```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাম নবমীকে কেন্দ্র করে হাওড়া এবং রিষড়ার অশান্তি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার

রাম নবমীকে কেন্দ্র করে হাওড়া ও রিষড়ার অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। সোমবার হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরের অশান্তি নিয়ে রাজ্যকে সিসিটিভি ফুটেজ সহ রিপোর্ট জমা দিতে বলে আদালত। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে এই নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আজ এই মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘একটা কোনও পাকাপাকি ব্যবস্থা করুন যাতে সাধারন মানুষ নিজেদের সুরক্ষিত মনে করেন। কারণ রিষড়ায় অশান্তির সময় সাধারণ মানুষ নিজেদের অসহায় অনুভব করেছেন। পুলিশের কাছ থেকে কোনও সাহায্য পাননি।’ তিনি আরও বলেন, ‘প্রয়োজনে প্যারা মিলিটারি ফোর্স কাজে লাগান। ডায়মন্ড হারবারের জেলা জজ চিঠি দিয়ে আমাদের জানিয়েছেন রিষড়ায় তার পরিবার সুরক্ষিত নয়। অশান্তি চলাকালীন তিনি পুলিশকে ফোন করেছিলেন। কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও তিনি কোনও সাহায্য পাননি। এটা চলতে পারেনা। এমন কোনও ব্যবস্থা  করুন যাতে এমন কোন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাই না থাকে।’ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলতে চান এবং তারপরেই আদালতকে রাজ্যের মতামত জানাবেন। দুপুর ১২ টার সময় ফের এই মামলার শুনানি।

error: Content is protected !!