```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জম্মু-কাশ্মীরে নয়া ছবি-র শুটিংয়ে গিয়ে আক্রান্ত ইমরান হাশমি 

জম্মু-কাশ্মীরে নয়া ছবি ‘গ্রাউন্ড জিরো’-র শুটিংয়ে গিয়ে আক্রান্ত ইমরান হাশমি৷ জনাকয়েক দুষ্কৃতীর ছোড়া পাথরে আক্রান্ত হতে হল বি-টাউনের অভিনেতাকে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক সোমবার শুটিং সেরে পহেলগাঁও বাজারে গিয়েছিলেন ইমরান ৷ সেখানেই তাঁকে আক্রমণ করে বসে অজ্ঞাতপরিচয় কয়েকজন ৷ অভিযোগ দায়েরের পর ইতিমধ্যেই ঘটনায় শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ তাঁর আসন্ন ছবি ‘গ্রাউন্ড জিরো’-র শুটিং সারছেন অভিনেতা ৷ সেখানকার বিখ্যাত পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ে ইমরান আক্রান্ত হওয়ায় স্বভাবতই দ্রুত পদক্ষেপ করে পুলিশ ৷ পহেলগাঁও পুলিশ স্টেশনের এক আধিকারিক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

error: Content is protected !!