```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাঙ্গিটোলা হাইস্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত ছাত্র, জখম আরও ১

স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। এই ঘটনায় একাদশ শ্রেণির আরও এক ছাত্র গুরুতর জখম হয়েছে। অন্যান্য ছাত্ররা তাদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় বাঙ্গিটোলা হাসপাতালে। সেইখানে দুইজনের অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক এদিন বিকেল চারটা নাগাদ তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর ছাত্রের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে । মৃত ও আহত ছাত্রকে দেখতে মেডিকেল কলেজে ছুটে আসেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক – শিক্ষিকারা। পুরো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন মৃত ও আহতের পরিবার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত ছাত্রের নাম জিসান শেখ (১৭) । তার বাড়ি বাঙ্গিটোলা ফিল্ড এলাকায়। আহত ছাত্রের নাম জিসান মোমিন (১৭)। তার বাড়ি জোতঅনন্তপুর এলাকায়। দুজনেই একাদশ শ্রেণীতে পাঠরত। 

error: Content is protected !!