```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সুপ্রিমকোর্টের কড়া সমালোচনার মুখে পড়লেন রামদেব

সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে পড়লেন রামদেব। অভিযোগ উঠেছে, নানারকম বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন দিয়ে তিনি এলোপ্যাথি চিকিৎসাকে হেয় করছেন। শীর্ষ আদালত রামদেবকে সংযত থাকার পরামর্শ দিয়েছে।রামদেবের ওই সব বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, তাঁর আয়ুর্বেদ ব্যবস্থায় অনেক দূরারোগ্য ব্যাধির নিরাময় হয়। তা নিয়ে শীর্ষ আদালতে মামলা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ বলে,  যোগকে জনপ্রিয় করে তোলার জন্য আমরা রামদেবকে শ্রদ্ধা করি। কিন্তু তাই বলে তিনি অন্য চিকিৎসাকে হেয় করতে পারেন না।সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলে, পতঞ্জলি যাতে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকে, তার ব্যবস্থা করুন। পতঞ্জলি কী করে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বলে, এলোপ্যাথি ডাক্তাররা খুনি। হচ্ছেটা কি। কেন্দ্রীয় সরকার রামদেবকে সংযত হতে বলুক। এর আগেও বহুবার যোগগুরু রামদেবের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে।

error: Content is protected !!