```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মদন মিত্রের ভোকাল কর্ডের অস্ত্রোপচার সফল, আগামী ১০ দিন বন্ধ কথা বলা

অস্ত্রোপচার হল কামারহাটির বিধায়ক মদন মিত্রের। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার তাঁর গলায় অস্ত্রোপচার হয়। এখন তিনি সঙ্কটমুক্ত। তবে ১০ দিন কথা বলা নিষেধ মদনের। হাসপাতালে ঢোকার সময় বিধায়ক নিজেই নিজের অসুস্থতা সম্পর্কে জানিয়েছিলেন। জানান, তাঁর গলায় সমস্যা হচ্ছে। চিৎকার করলে অদ্ভুত আওয়াজ বেরচ্ছে স্বরযন্ত্র থেকে। এরপরই চিকিৎসকরা তাঁর পরীক্ষা নিরীক্ষা করেন। জানানো হয়েছিল, আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার করা হবে। সেই মতোই এদিন সকাল এগারোটা নাগাদ অস্ত্রোপচার হল মদন মিত্রের। জানা গিয়েছে, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের ইএনটির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অরুণাভ  সেনগুপ্তের নেতৃত্বে একদল চিকিৎসক মদন মিত্রের অস্ত্রোপচার করেন। অরুণাভবাবুর কথায়, “প্রায় ৪৫ মিনিট ধরে অস্ত্রোপচার হয়েছে। ভোকাল কর্ডের ভিতরে দু’টি পলিপ ছিল। সেই দু’টি পলিপকে জল দিয়ে ফুলিয়ে মাইক্রো সার্জারি করা হয়েছে।” চিকিৎসক সূত্রে খবর, প্রথমে মনে হয়েছিল একটি পলিপ রয়েছে। কিন্তু অস্ত্রোপচারের সময় দেখা যায় আরও একটি পলিপ রয়েছে। সেটিও বের করা হয়েছে। ডা. অরুণাভ সেনগুপ্তের কথায়, “অস্ত্রোপচার সফল হয়েছে। তবে শরীরের স্বার্থে অন্তত দশ দিন কথা বন্ধ রাখতে হবে। তবে দ্রুত অবস্থা স্বাভাবিক হবে। স্বাভাবিক খাবার খেতে পারবেন।” এসএসকেএম সূত্রে খবর, সব ঠিক থাকলে শুক্রবার বাড়ি ফিরতে পারবেন বিধায়ক মদন মিত্র।

error: Content is protected !!