```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মা কালী বিতর্কে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়

মা কালীকে নিয়ে মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে সন্ন্যাসীদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেপুটেশন জমা দিতে যান। সেখানে রাজ্যপাল বলেন, “যেভাবে মা কালীর অপমান হয়েছে, তাতে মানুষের ভাবনায় কুঠারাঘাত করা হয়েছে ৷ এটা ঠিক হয়নি ৷ এই মন্তব্যে দেশবাসী দুঃখিত, সবাই ক্ষুব্ধ ৷ সেই কালী মা-র সম্বন্ধে এই ধরনের কথা ব্যবহার খুব একটা বড় ভুল ৷ আমি এর কঠোর বিরোধিতা করছি ৷” তিনি আরও বলেন, “আইনের বলয় থেকে আমার যতটা করা সম্ভব আমি নিশ্চয়ই করব ৷” রাজ্যে মা কালীকে অপমান করা হচ্ছে বলে এদিন সরব হন রাজভবনে আসা সন্ন্যাসীরা ৷

error: Content is protected !!