```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেহট্টে ১৪ ঘণ্টা তল্লাশি, এবার তাপস সাহাকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর স্ক্যানারে এখন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। বাড়িতে হানা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর তেহট্টের বিধায়ককে এবার নিজাম প্যালেসে তলব করল সিবিআই। তলব পেয়েই নিজাম প্যালেসে হাজির বিধায়ক।  দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI) সমন পাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই দপ্তরে গিয়ে হাজিরা দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তদন্তে অসহযোগিতার অভিযোগ এড়াতেই তিনি তড়িঘড়ি সিবিআই দপ্তরে হাজির হলেন বলে মনে করা হচ্ছে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ”কোনও অন্যায় আমি করিনি।” জানা গিয়েছে, শনিবার সকালে ১৪ ঘণ্টার তল্লাশির পর বিধায়কের মোবাইল, কিছু নথি ও কাগজপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান সিবিআই আধিকারিকেরা। সিবিআই চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি আত্মবিশ্বাসী তৃণমূল বিধায়কের মুখে শোনা যায় কটাক্ষ। কেন্দ্রীয় গোয়েন্দাদের উদ্দেশে তির্যক মন্তব্য তাপস সাহার, “ওঁরা ভেবেছিল কোটি কোটি টাকা পাবে। জমির নথিপত্র পাবে। কিন্তু কিছুই পায়নি।” জানা গিয়েছে, চলতি সপ্তাহেই তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, শুধু সিবিআই নয়, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডিরও নজরে তেহট্টের বিধায়ক। সিবিআইয়ের করা এফআইআরকে সামনে রেখেই পৃথক এফআইআর করবে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে বিপুল পরিমাণ টাকার নেওয়ার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। দমকল থেকে সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়াল সহ আরও চারজনের বিরুদ্ধে। রাজ্য দুর্নীতি দমন শাখা দুর্নীতি কাণ্ডে বাকিদের গ্রেফতার করে তদন্ত চালালেও তাপস সাহার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। সেই অভিযোগের জল গড়ায় হাইকোর্টে। নিয়োগে দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরই বিধায়কের বাড়িতে হানা দেন গোয়েন্দারা।

error: Content is protected !!