```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রবীন্দ্র সদন থেকে বাম সরকারকে তীব্র আক্রমণ তসলিমা নাসরিনের, ‘ইতিহাস ভুলে গেলে চলবে না’

প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে রবীন্দ্র সদনের মঞ্চ থেকে প্রাক্তন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, ২০০৭ সালে মৌলবাদীদের চাপে তাঁকে কলকাতা ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সেই ইতিহাস কখনও ভোলা উচিত নয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তসলিমা দাবি করেন, মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে তৎকালীন সরকার তাঁর পাশে দাঁড়ায়নি। বরং মৌলবাদী শক্তির চাপে তাঁকে শহর ছাড়তে বাধ্য করা হয়েছিল। তাঁর কথায়, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কোনও লেখক বা শিল্পীকে একই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।প্রসঙ্গত, প্রায় ১৮ বছর পর কলকাতায় ফিরে একটি সাহিত্য ও মৌলবাদবিরোধী অনুষ্ঠানে যোগ দেন তসলিমা নাসরিন। তাঁর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। একদিকে বিজেপি তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলের একাংশ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে।তসলিমা অবশ্য স্পষ্ট জানিয়েছেন, তাঁর কলকাতা সফর কোনও রাজনৈতিক দলের আমন্ত্রণে নয়; তিনি সাহিত্য ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে নিজের অবস্থান জানাতেই এসেছেন।

error: Content is protected !!