```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কলকাতায় স্বাভাবিকের নিচে নামল তাপমাত্রা

আজ জানুয়ারি মাসের শীতলতম দিন ৷ পশ্চিমী ঝঞ্ঝা কাটার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে ৷ বলা হয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই নারবে পারদ, ফিরবে ঠাণ্ডা ৷ সেই পূর্বাভাস অনুযায়ী সোমবার রাতে পারদ ছুঁল ১২.৪ ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। নতুন সপ্তাহে নতুনভাবে শীত ইনিংস শুরু করতে চলেছে ৷ এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ ভোরের দিকে ঘন কুয়াশার আস্তরণ থাকলেও সকাল গড়ানোর সঙ্গে তা রৌদ্রজ্বল দিনে পরিণত হবে ৷ ফলে হারিয়ে যাওয়া ঠাণ্ডা বাতাস ফের তার পুরানো ছন্দে ফিরতে চলেছে ৷ পারদের এই পতন আগামী দুই তিনদিন অব্যাহত থাকবে ৷ তবে তার হাত ধরে ঠাণ্ডা ফের জাঁকিয়ে পড়বে কি না, তার নিশ্চয়তা দিতে পারেনি হাওয়া অফিস ৷ সপ্তাহের শেষে আবারও মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 

error: Content is protected !!