```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মোমিনপুর, বোমার ঘায়ে জখম ২ পুলিশকর্মী

 গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল খাস কলকাতায়। ছোড়া হল বোমা, ইট, কাঁচের বোতল ৷ বোমার আঘাতে আহত হয়েছেন পুলিশের দুজন আধিকারিক ৷ আজ সকালে এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মোমিনপুর এলাকা ৷ ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় । পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় মানুষ ৷ অভিযোগ, এলাকাবাসীর দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় ৷ একে-অপরকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, কাঁচের বোতল, বোমা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ । দক্ষিণ কলকাতার মোমিনপুরে বেশ কয়েকটি দোকান ও বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ এরপর একবালপুর থানাতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছেন । এলাকায় আর যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, সে জন্য বাড়তি বাহিনী মোতায়ন করা হয়েছে এলাকায় ।

error: Content is protected !!