```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত হলিউড অভিনেতা জেমস কান

প্রয়াত কিংবদন্তী হলিউড অভিনেতা জেমস কান। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮২ বছর। ‘দ্যা গডফাদার’ ছবিতে তিনি সোনি করলিওন– এর চরিত্রের অভিনয়ের জন্য বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গতকাল জেমসের পরিবার থেকে একটি বিবৃতি জারি করে অভিনেতার মৃত্যুর কথা জানানো হয়েছে। এদিন অভিনেতার টুইটার হ্যান্ডেলে তাঁর পরিবার একটি পোস্ট করে জানিয়েছে, “অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, গত ৬ জুলাই সন্ধ্যায় জিমি প্রয়াত হয়েছেন। আপনাদের তরফ থেকে ভালবাসা এবং আন্তরিক সমবেদনা পেয়ে আমরা ধন্য। কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্যে আপনাদের ধন্যবাদ।” ১৯৪০ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন জেমস কান। আর তিনি কর্মজীবন শুরু করেন ১৯৬১ সালে। ব্লাড,সয়েট অ্যান্ড স্ট্যানলি পিপল-এর হাত ধরে তিনি ব্রডওয়ে ডেবিউ করেন। ইমরা লা ডাউস ছবি দিয়ে তিনি অভিনয়ের ডেবিউ করলেও, ১৯৭২ সালে কপোলা পরিচালিত ‘দ্যা গডফাদার’ ছবির মাধ্যমে তিনি ব্যপক সাফল্য অর্জন করেন। আর ১৯৭৪ সালে ‘দ্যা গডফাদার ২’ ছবিতেও তিনি অভিনয় করেন। এছাড়াও তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল, ইএলএফ , মিসেরি, ডগভিলে , এলিয়েন নেশন , দ্যা গ্যাম্বলার। এছাড়া ‘ব্রায়েন্স সং’ এবং ‘ভ্যারাইটি’ ছবিতেও তাঁর নজরকাড়া অভিনয় এখনও সবার মুখে মুখে ফেরে। তিনি শেষ ২০১৩ সাল পর্যন্ত কাজ করেছিলেন। অভিনেতার মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই স্তম্ভিত গোটা বিশ্ব। টুইটার ভরে গিয়েছে শোকবার্তায়, সঙ্গে শিল্পীমহল থেকেও একাধিক শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে প্রবীণ প্রতিভাকে।

error: Content is protected !!