```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরাখণ্ডের রাজাজি টাইগার রিজার্ভ থেকে নিখোঁজ বাঘ

উত্তরাখণ্ডের রাজাজি টাইগার রিজার্ভ থেকে নিখোঁজ রেডিও কলার পরা একটি বাঘ। বুধবার সেখানকার চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সমীর সিনহা জানিয়েছেন, ২০২০ সালে টি৩ নামে বাঘটিকে করবেট টাইগার রিজার্ভ থেকে নিয়ে আসা হয়েছিল। গত দু’সপ্তাহ ধরেই তার খোঁজ মিলছে না। উত্তরপ্রদেশের সীমানায় শেষবার বাঘটিকে চিহ্নিত করা গিয়েছিল। তবে, রেডিও কলারটি খুলে যাওয়া বা সেটির ব্যাটারি শেষ হওয়ার সম্ভাবনা যথেষ্ট। বাঘটির খোঁজে একটি বিশেষ তল্লাশি অপারেশন শুরু করেছেন আধিকারিকরা। সতর্ক করা হয়েছে উত্তরপ্রদেশের বনদপ্তরকেও।

error: Content is protected !!