আসানসোলে বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়

আসানসোল পৌর নিগমের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়৷ একে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই দাবি করেছেন তিনি ৷ গত ২১ অগাস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন অনুষ্ঠিত হয় । আজ ছিল ভোটগণনা ৷ শুরু থেকেই ছবিটা স্পষ্ট হয়ে উঠছিল ৷ গণনার শেষে প্রত্যাশিত ভাবেই জয় এল তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের ঝুলিয়ে ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সুভাশিস মণ্ডলকে ৫ হাজার ৪৭৭ ভোটে পরাজিত করেছেন তিনি । শুভাশিস মণ্ডল পেয়েছেন ১২০৬টি ভোট ।

error: Content is protected !!