```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জন্য দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলুন, রাজ্যপালকে বললো তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল ভাষায় আক্রমণ করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে৷ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতির বিরুদ্ধে নালিশ জানায় তৃণমূল৷ ব্রাত্য বসু, কাকলি ঘোষদস্তিদারদের নেতৃত্বাধীন ৮ সদস্যের দলটি বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন৷ পরে তাঁরা জানান, রাজ্যপালের কাছে দিলীপ ঘোষের মন্তব্যের লিখিত অভিযোগ জানানো হয়েছে৷  দিনকয়েক আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বিজেপির বর্তমান অন্যতম সহসভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বলেন, তিনি বাংলার মেয়ে৷ গোয়ায় বলেন, উনি গোয়ার মেয়ে৷ কী হচ্ছে এসব৷ উনার বাবা-মায়ের কি ঠিকানা নেই? দিলীপের এই মন্তব্যের পরই সুর চড়ায় তৃণমূল৷ এদিন সেই প্রেক্ষিতে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানায় তৃণমূল৷ তাদের দাবি, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য অত্যন্ত নিম্নরুচির পরিচয়৷ এহেন মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে৷ 

error: Content is protected !!