```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের এসএসকেএমে ভরতি হলেন মদন মিত্র

ফের হাসপাতালে ভরতি কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। উডবার্ন ওয়ার্ডে ভরতি হয়েছেন তিনি। হাসপাতালে ঢোকার সময় বিধায়ক নিজেই নিজের অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানান। গলায় টিউমার রয়েছে। কথা বলতে অসুবিধা হচ্ছে। বৃহস্পতিবার সেই টিউমারের অস্ত্রোপচার হবে। ভোকাল কর্ড নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক। এদিন মদন মিত্র বলেন, “আমার গলায় সমস্যা হচ্ছে। চিৎকার করতে গেলে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে। কষ্ট হচ্ছে।”  তিনি আরও জানান, “সন্ধেবেলা চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত আমাকে ফোন করেছিলেন। বললেন, গলায় একটা টিউমার রয়েছে। সেটা ছড়িয়েও গিয়েছে। বোধহয় ভোকাল কর্ডে সমস্যা হয়েছে।” 

error: Content is protected !!