```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘চাকরি উৎসবের থেকে জরুরি নয়’, বিতর্কিত মন্তব্য সৌগত রায়ের

“চাকরি উৎসবের থেকে জরুরি নয় !” শারদীয়ার আবহে এই মন্তব্য করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় ৷তাঁর কথায়, “চাকরি উৎসবের চেয়ে জরুরি নয় ! উৎসবের সঙ্গেও লক্ষ লক্ষ মানুষ যুক্ত থাকেন ৷ কয়েকজন লোক রাস্তায় বসে আছেন, আন্দোলন করছেন ৷ সে তাঁদের দাবি আছে, তাঁরা করতেই পারেন ৷ কিন্তু সেটা এত লোকের উৎসবকে ‘ডেসট্র্যাক্ট’ করবে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে, এটা হতে পারে না ৷” খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে পোড় খাওয়া রাজনীতিকের মানবিকতা নিয়েও ৷ চাকরির দাবিতে একদল মানুষ দেড় বছরেরও বেশি সময় ধরে রাস্তায় বসে ধর্না দিয়ে চলেছেন ৷ রোদ, জল মাথায় করে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা ৷ আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য নিয়োগ থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে ৷ বদলে মোটা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা ৷ এখনও পর্যন্ত আদালতে এই সংক্রান্ত যতগুলি মামলা হয়েছে, তাতেও রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাকফুটে রয়েছে ৷ এমন প্রেক্ষাপটে সৌগতর মন্তব্য রাজ্যের শাসক শিবিরের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

error: Content is protected !!