```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কেশপুরের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমার আঘাতে উড়ে গেল হাতের কবজি

 বুধবার পশ্চিম মদিনীপুরের কেশপুরের চরকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি। এবার বোমার আঘাতে হাতের কবজি উড়ে গেল এক যুবকের। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কেশপুর ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আসে কেশপুর থানার পুলিশ। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে মহামিছিলের আয়োজন করেছিল কেশপুর ব্লক তৃণমূল। এদিন সকালে সেই মিছিলের প্রস্তুতি চলছিল। তখনই কেশপুরের চরকা এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দু পক্ষের ছোড়া বোমাতে রফিকুল আলম নামে এক যুবকের হাতে বোমা লাগে। ওই যুবকের হাতের কবজি উড়ে যায়। জখম হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কেশপুরে।

error: Content is protected !!