আত্মহত্যার চেষ্টা অভিনেতা শৈবাল ভট্টাচার্যের

আত্মহত্যার চেষ্টা টলি অভিনেতা শৈবাল ভট্টাচার্যের। কসবায় নিজের বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন অভিনেতা। আপাতত চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করেন তিনি। ধারাবাহিক অপরাজিত অপুতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল শৈবাল ভট্টাচার্যকে। সূত্র মারফত জানা গিয়েছে, কাজ না পাওয়ায় ডিপ্রেশনে ভুগছিলেন অভিনেতা। মদে আসক্তিও ছিল।প্রসঙ্গত, প্রথমা কাদম্বিনী থেকে শুরু করে একাধিক জনপ্রিয় মেগা-সহ বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেন শৈবাল ভট্টাচার্য।

error: Content is protected !!