```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হাওড়া-বর্ধমান শাখায় দু সপ্তাহের জন্য বাতিল একাধিক ট্রেন

লাইনে কাজের জন্য হাওড়া-বর্ধমান শাখায় বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। সূত্রের খবর, এই শাখায় দু সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে ট্রেন। হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় লাইনে কাজের জন্য আগামী শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে দেড় ঘণ্টার জন্য হাওড়া-বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড লাইনের কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রাতের ওই সময়ে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে বলে জানা গিয়েছে। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজে ওএইচই মডিফিকেশনের জন্য ২০ অগস্ট থেকে থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে শক্তিগড় স্টেশনে আপ ও ডাউন হাওড়া-বর্ধমান কর্ড লাইন, রিভার্স লাইন এবং আপ ও ডাউন হাওড়া-বর্ধমান মেন লাইনে একসঙ্গে দেড় ঘণ্টার (রাত একটা ৩০ মিনিট থেকে রাত তিনটে পর্যন্ত) ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।’ সেই কারণে হাওড়া-বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড লাইনের চারটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে:

৩৬৮৫৫ হাওড়া-বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন শুক্রবার অর্থাৎ ১৯ অগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২২ অগস্ট, ২৬ অগস্ট এবং ৩০ অগস্ট ওই ট্রেনটি চলবে।

৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল ভায়া মেন লাইন শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২৩ অগস্ট, ২৭ অগস্ট এবং ৩১ অগস্ট ট্রেনটি চলবে।

৩৬৮১২ বর্ধমান-হাওড়া ভায়া কর্ড লাইন শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। কেবলমাত্র ২৩ অগস্ট, ২৭ অগস্ট এবং ৩১ অগস্ট ট্রেনটি চলবে।

৩৭৮১২ বর্ধমান-হাওড়া ভায়া মেন লাইন শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২৩ অগস্ট, ২৭ অগস্ট এবং ৩১ অগস্ট ওই ট্রেনটি চলবে।

error: Content is protected !!