```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিভিন্ন রুটে বাতিল একাধিক ট্রেন

নর্থ ইস্টার্ন রেলওয়ের বুরওয়াল-সুন্ধিয়ামাও স্টেশনের মধ্যে প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ এবং বিভিন্ন পরিকাঠামোমূলক ও সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত বামুনিগাঁও ও ধুপধরার মধ্যে ডাবল লাইন চালু করার জন্য কয়েকটি ট্রেন বাতিল ও পথ পরিবর্তন করা হয়েছে।১১ ও ১৮ অক্টোবর, ২০২৩ তারিখে ০৪৬৫৪নং. (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।১৩ ও ২০ অক্টোবর, ২০২৩ তারিখে ০৪৬৫৩নং. (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে। ১৪ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৭৩৪নং. (কাটিহার-অমৃতসর জং.) এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।১৬ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৭৩৩নং. (অমৃতসর জং.-কাটিহার) এক্সপ্রেস ও ১৫০৭৮নং. (গোমতি নগর-কামাখ্যা) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।১৭ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫০৭৭নং. (কামাখ্যা-গোমতি নগর) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।১৫ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৬৫৫নং. (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ১৮ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৬৫৬নং. (শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা-কামাখ্যা) এক্সপ্রেস ও ১২৪০৭নং. (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।১৩ অক্টোবর, ২০২৩ তারিখে ১২৪০৮নং. (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) কর্মভূমি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

error: Content is protected !!