```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

 আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থীদের সুবিধার্থে বেশ কিছু স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল ৷ শুক্রবার পূর্ব রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার কদিন সকাল ৮ টা থেকে ১০টা পর্যন্ত এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত শিয়ালদা-রানাঘাট রুটের পলতা, জগদ্দল,কাঁকিনাড়া এবং পায়ারাডাঙ্গা স্টেশনে লোকাল ট্রেন দাঁড়াবে । এছাড়া বারাসত-বনগাঁ রুটে সংহতি স্টেশনে ট্রেন দাঁড়াবে । নির্দেশিকা অনুয়ায়ী, ২, ৪, ৫, ৬, ৮, ৯, ১১, ১৩, ১৪, ২৫ ও ২৬ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষার এই 11দিন নিম্নলিখিত লোকাল ট্রেনগুলো নির্দিষ্ট কয়েকটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে । ৩১৮১৯ শিয়ালদা – কৃষ্ণনগর সিটি লোকাল পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়ারাডাঙ্গা স্টেশনে দাঁড়াবে । যথাক্রমে সকাল ৮টা ২৩ মিনিট, ৮টা ৩২ মিনিট, ৮টা ৪৩ মিনিট এবং ৯টা ২৯ মিনিটে এই স্টেশনগুলিতে এই ট্রেন দাঁড়াবে ৷ ৩১১১১ শিয়ালদা–কাটোয়া লোকাল জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে সকাল ৮টা ৫৭ মিনিটে ও সকাল ৯টার সময় দাঁড়াবে ৷ ০৪১৪০ রানাঘাট–শিয়ালদা লোকাল কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশন থেকে যথাক্রমে সকাল ৮টা ১৫ মিনিট, ৮টা ১৮ মিনিট ও ৮টা ২৮ মিনিটে ছাড়বে ৷ ৩১১৮১৮ কৃষ্ণনগর সিটি –শিয়ালদা লোকাল জগদ্দল এবং পলতা স্টেশন থেকে সকাল ৮টা ২৪ মিনিট ও ৮টা ৩৫ মিনিটে ছাড়বে ৷ ৩১৯১৬ গেদে–শিয়ালদা লোকাল কাঁকিনাড়া এবং জগদ্দল স্টেশনে ৮টা ৫৬ মিনিট ও সকাল ৯টায় দাঁড়াবে । ০৩১১৬ লালগোলা-শিয়ালদা লোকাল কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে সকাল ৯টা ৮মিনিট, ৯টা ১১ মিনিট ও ৯টা ১৭ মিনিটে দাঁড়াবে । ০৩১৫২০ শান্তিপুর-শিয়ালদা লোকাল জগদ্দল স্টেশনে সকাল ৯টা ৫৫ মিনিটে দাঁড়াবে ৷ ৩৩৩৬২ বনগাঁ-বারাসত লোকাল সংহতি হল্টে দাঁড়াবে সকাল ৯টা ৫৬ মিনিটে ৷ ০৩১৮৩ শিয়ালদা-লালগোলা লোকাল পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙ্গা স্টেশনে যথাক্রমে ১টা ১৩ মিনিটে, ১টা ২২ মিনিটে, ১টা ৩০ মিনিটে ও ২টো ১৬ মিনিটে দাঁড়াবে ৷ ৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল জগদ্দল স্টেশনে দাঁড়াবে দুপুর ১টা ৪৭ মিনিটে দাঁড়াবে । ০৩১৯৪ কলকাতা-লালগোলা লোকাল পলতা, জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনে ২টো ৪৩ মিনিটে, ২টো ৫২ মিনিটে ও ২টো ৫৪ মিনিটে দাঁড়াবে ৷ ৩১৮২৪ কৃষ্ণগর সিটি -শিয়ালদা লোকাল জগদ্দল স্টেশনে ১টা ২৩ মিনিটে দাঁড়াবে । ০৩১৯০ লালগোলা–শিয়ালদহ লোকাল পায়রাডাঙ্গা, কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে দুপুর ১টা ২৩ মিনিট, দুপুর ২টো ১৩ মিনিট এবং দুপুর ২টো ২২ মিনিটে দাঁড়াবে । ০৩১৯৬ লালগোলা–শিয়ালদা কাঁকিনাড়া, জগদ্দল ও পলতা স্টেশনে যথাক্রমে দুপুর ৩টে ৯ মিনিট, ৩টে ১১ মিনিট এবং ৩টে ২০ মিনিটে দাঁড়াবে । ৩১৮২৮ কৃষ্ণনগর সিটি–শিয়ালদা লোকাল পায়রাডাঙ্গা স্টেশনে দুপুর ২টো ৫১ মিনিটে দাঁড়াবে ।

error: Content is protected !!