```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ধাক্কা ট্রাকের, মৃত ১০, আহত ২০

মহারাষ্ট্রের ধুলে জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা হাইওয়ের ধারে থাকা হোটেলে ধাক্কা মারল একটি ট্রাক। যার জেরে এখনও অবধি ১০ জনের মৃত্যুর হয়েছে বলে খবর। জখম অন্তত ২০। যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। জানা গিয়েছে, সকাল ১০ টা নাগাদ ব্রেক ফেল করে ট্রাকটি মুম্বই-আগ্রা হাইওয়ে সংলগ্ন হোটেলটিতে ধাক্কা মারে। সেই সময় অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। হোটেলের পাশেই পার্কিংয়ে থাকা একটি গাড়িকেও পিষে দেয় ঘাতক ট্রাকটি। মৃতদের মধ্যে অনেকেই হোটেলের বাইরে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। জখম ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

error: Content is protected !!