```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভারত-বাংলাদেশের যাত্রীদের সুবিধার্থে আরও দুই অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হল কলকাতা রেল স্টেশনে

পর্যটন মরসুমের কথা মাথায় রেখে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল যাত্রীদের সুবিধার্থে কলকাতা রেল স্টেশনে দুটি অতিরিক্ত টিকিট কাউন্টার খুলল ভারতীয় রেল। কলকাতা ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেসের যাত্রীরা এই দুই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। পূর্বরেল কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়েছে। পূর্বরেলের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আগে দুইটি টিকিট কাউন্টার ছিল। বর্তমানে আরও দুইটি টিকিট কাউন্টার চালু হল। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেলের যাত্রীদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে যাত্রীরা ভীষণ উপকৃত হবেন।

error: Content is protected !!