```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার মধ্যপ্রদেশের জব্বলপুরে লাইনচ্যুত তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়ি

বালাসোর ট্রেন দুর্ঘটনার ক্ষত এখনও তাজা ভারতবাসীর মনে ৷ তার মধ্যেই ফের মিলল ট্রেন দুর্ঘটনার খবর ৷ এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের জব্বলপুর ৷ সেখানে তেলের ট্যাঙ্কার বহনকারী মালগাড়ির দুটি ওয়াগান লাইনচ্যুত হয় বল রেলের তরফে জানানো হয়েছে ৷বুধবার রেলের তরফে এই খবর দেওয়া হয়েছে ৷ পশ্চিম মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ৷ জব্বলপুরের কাছে ভিতোনি স্টেশনের অদূরে একটি তেলের ডিপো রয়েছে ৷ সেখানেই ওই মালগাড়ি যাচ্ছিল ৷ সেই সময় দুর্ঘটনা ঘটে ৷ দুটি ওয়াগান লাইনচ্যুত হয় ৷রেলের তরফে জানা গিয়েছে হতাহতের কোনও সম্ভাবনা না থাকায় রাতে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করা হয়নি ৷ তাছাড়া ঘটনাটি সাইডিংয়ে ঘটেছে তাই এই দুর্ঘটনার জেরে ট্রেন পরিষেবায় প্রভাব পড়ার সম্ভাবনা ছিল না ৷ তাই বুধবার সকাল হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয় ৷ ওই ওয়াগান দুটি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তার পর মেরামতি হয় লাইনের ৷প্রসঙ্গত গত শুক্রবার ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনা হয় ৷ আচমকা মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে পড়ে মালগাড়িতে ধাক্কা মারে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ৷ তার জেরে ট্রেনের অধিকাংশ কামরা বেলাইন হয়ে যায় ৷ উলটো দিক থেকে আসা যশবন্তপুরহাওড়া এক্সপ্রেসের শেষের দিকে কয়েকটি কামরা দুর্ঘটনার কবলে পড়ে ৷ সরকারি হিসেবে এখনও পর্যন্ত প্রায় 280 জনের মৃত্যু হয়েছে ৷ আহত প্রায় হাজারখানেক ৷ ওই দুর্ঘটনার প্রায় 51 ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয় ওই লাইনে ৷ তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ এখনও স্বাভাবিক গতিতে ট্রেন চলছে না সেখানে ৷আরও পড়ুন অভিশপ্ত রেললাইনে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল আজ যাবে শালিমারচেন্নাই করমণ্ডল”

error: Content is protected !!