```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আনিসকাণ্ডে গ্রেফতার ২ পুলিশকর্মী: মুখ্যমন্ত্রী

ছাত্রনেতা আনিস খান মৃত্যুর ঘটনায় ২জন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার নবান্নে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে ও কড়া পদক্ষেপ করছে বলেও দাবি করেছেন তিনি। এদিন নবান্নে শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমতায় সবে তদন্ত শুরু হয়েছে। সিট দ্বিতীয়বার দেহ ময়নাতদন্ত করতে গেলেও পরিবারের লোকেরা অনুমতি দেননি। পুলিশের বিরুদ্ধে ওরা একটা অভিযোগ করেছেন। আমি নিরপেক্ষা তদন্ত করতে বলেছি। ২জন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের সত্যতা থাকলে অবশ্যই ব্যবস্থা হবে। কড়া পদক্ষেপ করা হবে।’ তিনি নিরপেক্ষ তদন্তে হস্তক্ষেপ করতে রাজি নন বলেও সাফ জানিয়েদেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘আইন আইনের মতো চলবে। পুলিশকে পুলিশের কাজ করতে দিন। দোষ করলে কড়া ব্যবস্থা হবে।’ এদিকে আনিস খানের মৃ্ত্যুর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার কলকাতায় বিক্ষোভ আছড়ে পড়েছিল। মহাকরণ অভিযানের ডাক দিয়ে মিছিল করে জামিয়ার পড়ুয়া ও বিভিন্ন বাম ছাত্র সংগঠনগুলি। মিছিল ঘিরে অবরুদ্ধ হয়ে পড়ে শহরের যান চলাচল। যা নিযে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘কাল শহর অবরুদ্ধ হয়েছিল। ওনেকেই ডিস্টার্ব ফিল করেছেন। বিমান ধরতে পারেননি অনেকেই। কিছু ঘটলেই সরকার পদক্ষেপ করছে। তাই কিছু হলেই আন্দোলেনর নামে কলকাতায় বিক্ষোভ বন্ধ হোক।’ এরপরই রাজ্যের বিরোধী দলগুলিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘নন্দীগ্রাম, নোবেল চুরি, কঙ্কালকাণ্ডে তৎকালীন সরকার কী পদক্ষেপ করেছিল? হাতরাসে কী হয়েছিল? সরকারকে দুর্বল ভাববেন না। আইন সবার জন্য এক। বাংলাকে আঁছড়াতে, কামরাতে দেব না।’

error: Content is protected !!